• সমগ্র বাংলা

পাবনায় নির্বাচন সহিংসতায় জামায়াতের ২ কর্মী আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনের আওতাধীন চাটমোহর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে বাংলাদেশ জামায়তে ইসলামীর দুই কর্মী আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামের জামায়াত কর্মী রবিউল ইসলাম (৫৫) ও একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সরিদুল ইসলাম (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর ঝাকড়া গ্রামের বিএনপি কর্মী লালু মন্ডল, রঞ্জু মন্ডল ও শাকিলসহ অন্যরা বাকবিতন্ডার এক পর্যায়ে রবিউল ইসলামকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। এছাড়া ধুলাউড়ি গ্রামের বিএনপি কর্মী বাবলুসহ অন্যরা জামায়াত কর্মী সারিদুলকে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু বলেন, এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই। হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম জানান, আহত রবিউল সাবেক মেম্বার, সে জামায়াতের কোন কর্মী না, সে আওয়ামী লীগের স্থানীয় নেতা। সে বিএনপি কর্মীদের উপর চড়াও হলে ঘটনা ঘটে। অবশ্য সারিদুল জামায়াত কর্মী। সারিদুলের সাথে বাবলুর বাকবিতন্ডার পর এই ঘটনাটি অনাকাঙ্খিত।  

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo