• সমগ্র বাংলা

পাবনায় তিনটি আসনে জামায়াত ও দু'টিতে বিএনপির বিজয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২টিতে বিজয় লাভ করেছে। জেলার মোট ৭০২টি কেন্দ্রে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হোসাব উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে তীব্র লড়াইয়ের পর জামায়াতের মুহাম্মাদ আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তবে এই আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন (১৪৪,২০৬ ভোট) ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬ ভোট।

এ ছাড়া পাবনা-৫ (সদর) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo