• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪টি শেড পুড়ে গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পের ই-৫ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকশ রোহিঙ্গা বাসিন্দা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায় , হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেকেই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটে যান। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন তিনি।"

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo