ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রায়হান কবির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে তিনি এ কথা জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “ আপডেট অনুযায়ী ৫৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।তবে শতভাগ নিশ্চিত হতে ভোট গণনার পর বলা যাবে।
এবার নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া হিজড়া ভোটার ছিলেন ২০ জন। তারা জেলার ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

মন্তব্য (০)