• সমগ্র বাংলা

পাবনায় রাতে ভোটকেন্দ্রে জামায়াত নেতারা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে রাতের বেলায় জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত মো. রুহুল আমিন (চাটমোহর উপজেলা খাদ্য পরিদর্শক) উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়া পাড়ার ক্কারি জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান), বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. মোখলেছুর রহমানসহ কয়েকজন জামায়াত ইসলামীর নেতা বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সাথে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি উপজেলা সর্বত্র চাউর হয়।

ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার রুহুল আমিনকে প্রত্যাহার করেন। ওই কেন্দ্রে সহকারি প্রিজাইডিং অফিসারকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

জামায়াত নেতাদের রাতের বেলায় ভোট কেন্দ্রে প্রবেশের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন এবং গুঞ্জন এর সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo