ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। তার-ই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ৫১৫টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।
বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি ও ফরমসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পিকআপ গাড়ীতে করে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ ৯ হাজার ৬শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ৩টি আসনের বিএনপি জামায়াত জোট ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। এই ৩টি আসনের মোট ভোট কেন্দ্র ৫১৫টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬১টি এবং অধিক ঝুঁকিপূর্ণ ৬৭টি। এই নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪জন ভোটার ভোট প্রদান করবেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)