ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে চারটি আসনের প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার নয়টি উপজেলা পরিষদ থেকে এই মালামাল সরবরাহ করা হয়।
প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে স্বচ্ছ ব্যালেট বাক্স, গণভোটসহ ব্যালেট পেপার, ভোটার লিস্ট, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আগামীকালের ভোট গ্রহণ উপলক্ষে সকল প্রিজাইডিং অফিসারের নিকট প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। পুলিশ ও অস্ত্রধারী আনসার সদস্যরা তাদের কেন্দ্রে পৌছাবেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৭টি। যার মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ৩৭৬টি।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)