• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ১০ কোটি ভারতীয় শাড়ী জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শাড়িসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানের ভেতর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। শাড়িগুলো দেশের বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিল। অভিযানে পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo