• সমগ্র বাংলা

নৌবাহিনীর অভিযান: টেকনাফে ৫ লক্ষ পিস ইয়াবা জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫  লক্ষ পিস ইয়াবা জব্দ করে।

নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। সংবাদ পেয়ে  বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অপরদিকে মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে। এসময় নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকভর্তি বস্তা আটক করে। এসময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশী করে মোট ৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হয়েছে ।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo