• সমগ্র বাংলা

দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেন না: জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর বলেছেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত। তিনি বলেন, “১২ তারিখের পর দাঁড়িপাল্লার বিজয় হবেই, ইনশাল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। একটি দল বিজয়ের আভাস পেয়ে অযথা কথা বলছে। তারা আমাদের কর্মীদের কেন্দ্র না যেতে, ভোট না দিতে ভয় দেখাচ্ছে। তারা কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায়? হুমকি ও ব্যারিকেড দিয়ে কি গণতন্ত্রকে বাধা দিতে চায়?

তিনি আরও বলেন, “সন্ত্রাসী কায়দায় আর কোনো নির্বাচন ব্যাহত করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে দেশে আবারও এক নতুন আন্দোলন হবে। এই দেশে আর বিনাভোটের সরকার হবে না। যারা বড় দল, তারা বড় ভাইয়ের মতো আচরণ করুন। সবাই মিলে একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজন করি এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ি।

সমাবেশে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসাইন, সহ-সেক্রেটারি মো. ফরহাদ হোসেন এবং জুলাই যোদ্ধা সৈয়দা আনিকা নার্গিস।

সোমবার বিকেলে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ি হাটের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo