• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা যেমন, সকল সনদপত্র, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। 

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাক ইশরাত ফারজানান, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন প্রমুখ। 

এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অন্যান্যরা। এ সময় পাশেই বেশকিছু ফলজ গাছের চারা রোপন করেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে যে কোন পৌরসভার নাগরিক নিজ বাড়িতে বসে এমনকি দেশ, বিদেশে থেকে পৌরসভায় না এসেই “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাইপ করে সার্চ করলে একটি পেজ আসবে। সেখানে প্রবে করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে এসে বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo