• সমগ্র বাংলা

বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়া ৫ আসনের ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে সোমবার বিকেলে
বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ধানের শীষের প্রচারণা মিছিল ও গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।

নিমগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফজলে খোদা তুহিনের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নেতৃবৃন্দরা সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিকেলে সোনাহাটা বাজারে বিশাল প্রচারণা মিছিল নিয়ে গণসংযোগ করেন নেতৃবৃন্দরা।

প্রচারণায় সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে সভাপতি ফজলে খোদা তুহিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম জানান, শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই বিএনপি'র ঘাঁটি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছর বিএনপির অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বগুড়ায় কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। বগুড়ার যেটুকু উন্নয়ন সাধিত হয়েছে তা তারেক রহমানের হাত ধরেই হয়েছে। তাই তারেক রহমান ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব নয়।

তারা সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন। বগুড়া ৫ আসনে ধানের শীষের প্রার্থী জিএম সিরাজ বিপুল ভোটে নির্বাচিত হবেন মর্মে জানান তারা। নেতৃবৃন্দরা বলেন, শুধু বগুড়া ৫ আসন নয় পুরো বগুড়া জেলাতেই ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
শেষ দিনের প্রচারণায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নিমগাছি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুল হান্নান, বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে শাকিল আহম্মেদ, আব্দুল ওয়াদুদ, ফজলুল হক, ওয়াদুদুর রহমান বিটল, ছামেদ আলী, মুরাদুজ্জামান, নিমগাছি ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, ধনুট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন সরকার প্রমুখ। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo