• সমগ্র বাংলা

নীলফামারীতে ধানের শীষের হাজার ভোটারের নির্বাচনী শোডাউন ধানের শীষে ভোট দেয়ার আহবান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : প্রচার প্রচারণার শেষ দিনে মঙ্গলবার বিকেলে  কয়েক হাজার ভোটার নিয়ে নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি শেষ হয় ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে। এরআগে ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন এতে।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ১২ ফেব্রুয়ারী জনগনের ক্ষমতায়নের দিন। বদলে দেয়ার দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেবেন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo