• সমগ্র বাংলা

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে  বিজিবি। তবে অস্ত্র ব্যবসায়ী কাউকে আটক করতে পারেনি। সোমবার ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে অবৈধ অস্ত্র সংগ্রহের গোপন খবর আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিশেষ কায়দায় লুকানো এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

বিজিবি এই কর্মকর্তা আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতি ভারত থেকে বেড়েছে অবৈধ অস্ত্র আমদানি। গেল এক মাসে ৪ টি বড় বড়  আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেডের চালান আটক করেছে বিজিবি ও পুলিশ।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo