• সমগ্র বাংলা

এক মাসেও সন্ধান মেলেনি কালীগঞ্জের রনজিত রবিদাসের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তি রনজিত রবিদাস (৫৮) গত ১০ জানুয়ারি সকালে নিজ বাড়ির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যান। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পরদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১১১২) করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের দেওয়া তথ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রনজিত রবিদাসের ছেলে মিলন ববি দাস বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাইনি।”

নিখোঁজ রনজিত রবিদাস রাথুরা গ্রামের অর্জুন রবিদাস ও সরস্বতী রবিদাস দম্পতির ছেলে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি লুঙ্গি ও সোয়েটার পরিহিত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে-কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে কালীগঞ্জ থানার মোবাইল নম্বরে ০১৩২০০৯২৪৭৬ অথবা ০১৩২০০৯২৪৮০ নম্বরে যোগাযোগ করার জন্য।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo