• সমগ্র বাংলা

গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর এলাকায় গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার হয়েছে। জুলাই যোদ্ধা এনসিপি পার্টির নেত্রী সৈয়দা আনিকা নার্গিস হ্যাঁ পক্ষে মাঠে নেমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো এবং প্রত্যন্ত এলাকায় সরাসরি মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর তিনি গোপালপুর পৌর এলাকা, কোনাবাড়ী বাজার, তামাক পট্টি, চন্দ্রাবাড়ী, ভুটিয়া, ধোপাকান্দি  সহ বেশ কয়েকটি স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

প্রচারণাকালে আনিকা নার্গিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের ভবিষ্যৎ আরও সুসংহত হবে। উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ২৩ দফা সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানুষকে সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব।

তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে গণভোটের গুরুত্ব, সংস্কার প্রস্তাবের লক্ষ্য ও এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি তরুণ ভোটারদেরও গণভোটে অংশ নিতে আহ্বান জানান।

স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় অনেকেই এই প্রচারণাকে ইতিবাচক বলছেন। তারা মনে করেন, সচেতনতামূলক এই উদ্যোগ গণভোট সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা দিতে সহায়ক হবে।

গোপালপুর-ভূঞাপুর অঞ্চলে আগামী কয়েকদিন আরও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনিকা নার্গিস।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo