ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: পরিছন্নতা শুরু হোক,আমার থেকে- এই শ্লোগানে লালমনিরহাটের তরুণেরা শুরু করেছে শহর পরিছন্নতা কার্যক্রম।
আজ রবিবার সকালে জেলার মিশন মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়।বিডি ক্লিন লালমনিরহাট কমিটির উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম চলমান রয়েছে। এসময় তরুণেরা সড়কে জমে থাকা বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট,ব্যবহৃত পলিথিন,গাছের মরা শুকনো পাতা, বিভিন্ন ধরনের টুকরো কাগজপত্র ,পানির বোতল কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তাছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকম ফুলের বীজ রোপন করে। এ পরিছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হক।
এ পরিছন্নতা কার্যক্রমে অংশ নেন সদস্য আতিকুর রহমান শাকিল,শহীদ ইসলাম সুজন,তাহ হিয়াতুল হাবিব মৃদুলসহ অন্যান্যরা।এ সময় আয়োজকরা বলেন,পরিবেশ দূষণ রোধ,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও মশা মাছির উপদ্রব কমানোর লক্ষ্যে এ আয়োজন। এসব কাজের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। এবং নানা রকম সচেতনতামূলক কার্যক্রম করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

মন্তব্য (০)