• সমগ্র বাংলা

মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইলে প্রমথ চন্দ্র বিদ্যায়তনের বার্ষিক নবীন বরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়া‌রি) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সংস্কৃতি মন্ত্রানালয়ের যুগ্ন সচিব পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, পরিমল চন্দ্র বসুর সহর্ধমিনী প্রফেসর ডাঃ বনজবা বসু, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, শিক্ষক নেতা মোঃ আশরাফুল হক লিটন, প্রধান শিক্ষক তুষার কান্তি বসু, শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ। 

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী মোঃ ওহীদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, হাই স্কুলে পড়ুয়া আমাদের এই সন্তানদেরা এখন অনেক কিছুই বুঝতে পারে তবে তারা সিন্ধান্ত নিতে পারে না। এই বয়সটাই আবেগের বয়স। এই সময়ে শিক্ষক, বাবা মা সহ সবাইকে দরদ দিয়ে তাদের পাশে থাকতে হবে। আমাদের আগামী প্রজন্মকে সুপথে পরিচালিত করতে হবে।

সভাপতির বক্তব্যে পরিমল চন্দ্র বসু বলেন, সবার প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে আমরা দেশের একটা সেরা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই।

সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ শেষে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসক হুইল চেয়ার, কম্বল ও জ্যাকেট বিতরন করেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo