ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির গুলিবর্ষণে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- হ্নীলা আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন, হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
তবে একটি সূত্র দাবি করেছে, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল।এর একটু দূরে ধানের শীষ প্রতীক এর নির্বাচনী অফিসেও প্রচার গানের আসর চলছিল। ওই অবস্থায় স্হানীয় মাদককারবারী লাল জালাল ও হারুন মদ্যপ অবস্থায় গাড়ি যোগে মাতলামি করার এক পর্যায়ে তাদের ব্যবহৃত গুলি ছুড়ে। এলোপাতাড়ি গুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)