• সমগ্র বাংলা

নিরাপদ ও আধুনিক গাজীপুর-৫ গড়ার অঙ্গীকার: মো. খায়রুল হাসানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) কে নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ দলীয় কার্যালয়ে এ ইসতেহার ঘোষণা করেন

ইশতেহারে তিনি উন্নয়নের জন্য দুটি মৌলিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

প্রথমত, এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ সমাজ গঠনে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ নবীন-প্রবীণদের সমন্বয়ে সেক্টরভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করা হবে। এসব কমিটি পরিকল্পনা প্রণয়ন, পরামর্শ প্রদান ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।

দ্বিতীয়ত, সামাজিক প্রতিষ্ঠান, সীমিত ক্লাব, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো প্রতিষ্ঠা করা হবে-যেখানে সমাজের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইশতেহারে উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে ১০টি খাতে ১) নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ, ২) সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ, ৩) শিক্ষা ও সংস্কৃতি, ৪) স্বাস্থ্য, ৫) অবকাঠামো ও সার্বিক উন্নয়ন, ৬) যুব ও ক্রীড়া, ৭) দুঃস্থ ও অসহায় পুনর্বাসন, ৮) কর্মসংস্থান, ৯) তথ্য ও প্রযুক্তি ও১ ০) কৃষি, শিল্প ও বাণিজ্য।

বাস্তবায়নের সময়সীমা তিন ধাপে নির্ধারণ করা হয়েছে। প্রথম এক বছরে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার, জরুরি স্বাস্থ্যসেবা উন্নয়ন, যুবদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি চালু, কৃষি উৎপাদনে সহায়তা ও প্রণোদনা প্রদান এবং শিক্ষা ও নৈতিকতা উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের পরিকল্পনা রয়েছে।

প্রথম এক থেকে তিন বছরের মধ্যে সড়ক, ব্রিজ ও কালভার্টসহ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, আইটি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রযুক্তি হাব স্থাপন এবং গুরুত্বপূর্ণ বাজার আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন থেকে পাঁচ বছরে পরিকল্পিত শিল্পাঞ্চল স্থাপন এবং বৃহৎ অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা সভাপতি ড. মো. জাহাঙ্গীর আলম, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর রহমান, কালীগঞ্জ শাখার আমীর আফতাব উদ্দীন, খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন গাজীপুরী, এনসিপি গাজীপুর জেলার যুগ্ন সদস্য সচিব রিদওয়ান শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী ইশতেহারে মো. খায়রুল হাসান বলেন, “গাজীপুর-৫ কে শুধু উন্নত এলাকা নয়, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজে রূপান্তর করাই আমাদের অঙ্গীকার।”

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo