• সমগ্র বাংলা

বগুড়ার ৫ আসনে ধানের শীষের প্রচারণায় দিনব্যাপী যুবদলের গণসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ এর পক্ষে ধানের শীষের প্রচারণায় দিনব্যাপী গণসংযোগ করেছে জেলা যুবদল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে ধুনট উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সময় নেতৃবৃন্দরা ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

কৃষকের মাঠ থেকে শুরু করে ভোটারদের দ্বারে দ্বারে যুবদল নেতৃবৃন্দ এসময় সকলকে তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। সাধারণ ভোটাররাও বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাড়া মহল্লার হাজারো মানুষের সাথে পর্যায়ক্রমে মতবিনিময়কালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয় যা আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সকলকে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। বগুড়াতে আজ যেটুকু দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখেন তার সবটুকুই বিএনপি সরকারের আমলে তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। বগুড়ার সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বগুড়া ৫ আসনসহ সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বলেন, যমুনা নদী বিধৌত এলাকা ধুনট উপজেলাসহ পুরো ৫ আসন নিয়েই নানামুখী ইতিবাচক উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। এই এলাকার উন্নয়ন একমাত্র গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষেই সম্ভব। তিনি যেহেতু একজন সাবেক সাংসদ, তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে উন্নয়ন প্রকল্প নিয়ে আসা এবং বাস্তবায়নের ক্ষেত্রে। জি এম সিরাজের সেই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এইবার ধানের শীষের বিজয় হলে অবশ্যই যমুনা নদী শাসনসহ এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব সমস্যা নিরসন, নারী কর্মসংস্থান সৃষ্টি, নতুন শিল্প কারখানা গড়ে তোলাসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে। এ সময় তিনি সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কেও বর্ণনা করেন।

শুধু ভোটের প্রচারণাতে নয় আগামী দিনের সকল উন্নয়ন কর্মকান্ডে সাধারণ মানুষকে সাথে নিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও ভোট দেয়ার নামে যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন সেইসব দলের থেকেও তিনি সকল সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী জনসহ সোহাগ মাহমুদ, সাব্বির আহম্মেদ, মিনহাজ, সুমন খন্দকার, যুবনেতা জাহিদুল ইসলাম মধু, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

মন্তব্য (০)





image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo