• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেফতারের দাবী জানান নেতারা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার  কর্মসূচী ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন।

হামলার ঘটনায় আহত ইসলামি আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদি হয়ে সোহাগ সওদাগর (৩০) ও আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণা শেষে আনোয়ার হোসেন ও প্রতিবেশি হাতপাখা কর্মী মোশাররফ হোসেনকে নিয়ে চা পান করছিল। এ সময় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করে আনোয়ার হোসেনের বাম হাত ভেঙ্গে ফেলে এবং সাথে থাকা একটি আইফোন মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

প্রতিবাদ সমাবেশে হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন বলেন, একটি বিশেষ মহল ও দলের কর্মীরা ভোটারদের মাঝে কালো টাকা ছড়ানোর সময় হাতপাখার কর্মীরা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে আমার নির্বাচনী কর্মী আনোয়ার হোসেন উপর বর্বরোচিত হামলা চালিয়ে ভিডিও ধারণকারীর ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার সহ হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পেয়েছি। মাঠ পর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo