• সমগ্র বাংলা

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদক আবু হাসান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে কখনো নৌকা আবার কখনো বা মোটরসাইকেলে মাইলের পর মাইল বালুচর পাড়ি দিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ধানের শীষের প্রচারণায় দিন ব্যাপী গণসংযোগ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

মঙ্গলবার সকাল থেকে বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আবু হাসান এদিন সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী, জোড়গাছা ও বোহাইল ইউনিয়নে দিনব্যাপী কোথাও উঠান বৈঠক, পথসভা আবার কোন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন।

চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার হাজারো মানুষের সাথে পর্যায়ক্রমে মতবিনিময়কালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয় যা আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সকলকে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বগুড়া নামের কারণেই এই অঞ্চল সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বগুড়াতে আজ যেটুকু দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখেন তার সবটুকুই বিএনপি সরকারের আমলে তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে।

বগুড়ার সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বগুড়া ১ আসনসহ সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া ১ আসনে যুবদলের কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরো বলেন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া ১ আসনে বিগত সরকারের আমলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অথচ চরাঞ্চলে থাকা অপার সম্ভাবনাকে কাজের লাগাতে পারেনি কেউ।

আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে যমুনা নদী শাসন, চলাঞ্চলের কৃষিকে অনন্য পর্যায়ে পৌঁছানো, সাধারণ বাসিন্দাদের শিক্ষা, চিকিৎসা, ভাল যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে মর্মেও প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কেও বর্ণনা করেন। শুধু ভোটের প্রচারণাতে নয় আগামী দিনের সকল উন্নয়ন কর্মকান্ডে সাধারণ মানুষকে সাথে নিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও ভোট দেয়ার নামে যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন সেইসব দলের থেকেও তিনি সকল সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা যুবদলের এই প্রচারণা কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সোহাগ মাহমুদ, মামুনুর রশীদ মামুন, আবু জাফর, সদস্য ফিরোজ আলম বাবলা, সালমান সাদিক বাধন, মিনহাজ, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo