ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-০৫ আসনে স্বতন্ত্র হাঁস প্রতীকের প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর কর্মী সমর্থকের বাসায় হামলা ও ভাংচুর করেছে কিছু দূর্বৃত্ত।আজ সকালে ফুলছড়ি-সাঘাটা আসনের কামালের পাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই এলাকার মো নাছির উদ্দীন ও তার ভাই আব্দুর রউফ মিয়া তারা স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করায় ওই আসনে বিএনপির কিছু কর্মী সমর্থক ক্ষিপ্ত হয়।একপর্যায়ে ১৫-১৬ জন হাতে লাঠি রড নিয়ে তাদের টিনশেট বাড়ীর বেড়া ভাংচুর করে এবং নাছির ও তার ভাই আব্দুর রউফ কে গালী গালাজ সহ হুমকি ধামকি প্রদান করে।
এবিষয়ে নাছির ও আব্দুর রউফ এর কাজে জানতে চাইলে তারা বলেন, আমাদের একমাত্র দোষ আমরা হাঁস মার্কায় ভোট দিবো।আর এই জন্য বিএনপি লোকজন আমাদের বাড়ী ঘর ভাংচুর করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি আমরা অবগত আছি। তবে পারিবারিক কোন্দল থেকে এমনটি ঘটেছে।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)