• সমগ্র বাংলা

গাজীপুর-৩ আসনে বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গণসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর ধানের শীষ প্রতীকের  পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে গণসংযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে গণসংযোগ করেন বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা বাজারে উপস্থিত ক্রেতা, বিক্রেতা এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। 

বিএনপির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষ তাদের গণসংযোগে সাড়া দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন বলে আশা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বড় ব্যবধানে জয়লাভ করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.আবু জাফর সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের  ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাশিদুল হক রুবেল, অপু হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর-৩ পরিচালনা কমিটির আহবায়ক  আকরাম খন্দকার, সদস্য সচিব রিয়াল আহমেদ ও মনির ফকিরসহ বিএনপি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা-কর্মীরা।

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo