• সমগ্র বাংলা

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের মহেশখালী দ্বীপে  অস্ত্র ,  গোলাবারুদ সহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে । অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় এ অভিযান পরিচালনা করে  কোস্ট গার্ড।

সোমবার (২ ফেব্রুয়ারি)  সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২ টার সময়  কোস্ট গার্ড মহেশখালী  স্টেশনের সদস্যরা  মহেশখালী উপজেলার দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় অস্ত্র (এলজি) , ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় দা-ছুরিসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মৃতঃ ইউসুফ আলমের ছেলে সালেহ আহমেদ(৩৮), মৃতঃ ইউসুফ আলীর ছেলে  সাবের আহমেদ (৫৫), জয়নাল আবেদীনের ছেলে মোঃ হুমায়ুন কবির ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল কালামের ছেলে মোঃ বাবলু।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে লবণের মাঠ দখলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে জানান।

জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo