• সমগ্র বাংলা

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ১৩৫ শতক জমি দখলের অভিযোগ, অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ১শ ৩৫ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ভারতপাড়া এলাকায়। এ ঘটনায় ওই ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা ভারতপাড়া এলাকার মোনমহন রায় (৬৫) ও তার পরিবারের লোকজন ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১শ ৩৫ শতক জমি ভোগ দখল করে আসছিল। গত রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রতিবেশি খাইজর আলী (৫৫) ও আবু কালাম (৪৫) গং-রা উক্ত ১শ ৩৫ শতক জমি জোরপূর্বক দখল করে সেখানে বোরো ধানের চারা রোপন করেন। ঘটনার পর জমির মালিক মোনমহন রায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে ঘটনার এক সপ্তাহ পেড়িয়ে গেলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

‎সরেজমিন রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে ওই এলাকায় গেলে ভূক্তভোগী মোনমহন রায় বলেন, দীর্ঘদিন থেকে আমাদের নামীয় জমি আমরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। কোন কারন ছাড়াই প্রতিবেশি খাইজর আলীরা দিন দুপুরে জোরপূর্বক আমাদের ১শ ৩৫ শতক জমি দখল করে নিয়ে চারা রোপন করেন। আমরা বাঁধা দিতে গেলে তারা ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন। খাইজর আলীদের এ ধরনের কাজে আমরা চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। পরবর্তীতে ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এএসআই আক্তারুজ্জামান তদন্তে এসে কোন রকম সমাধান না করেই ফিরে যান।

‎এদিকে এএসআই আক্তারুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে কিছু জটিলতা রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে। এ বিষয়ে অভিযুক্ত খাইজর আলী ১শ ৩৫ শতক জমি দখল করে নেয়ার কথা স্বীকার করে বলেন, তারা আমাদের হয়রানী করার কারনে জমি দখল করেছি।

‎থেতরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোর করে জমি দখল করা অন্যায়। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, এ ধরনের কোন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। তবে ভূক্তভোগী পরিবার থানায় আসলে তাদের আইনী সহযোগিতা করা হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo