• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে বিএনপি'র ১০ নেতাকর্মী বহিষ্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম ও কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।

বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন

মন্তব্য (০)





image

দিনাজপুরে বাড়ির গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্...

রংপুর ব্যুরো: দিনাজপুরের বীর...

image

‎মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয়...

image

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃ...

image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo