• সমগ্র বাংলা

সেনাবাহিনীর অভিযানে দোহাজারী রেলস্টেশনে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি: চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে  অস্ত্রসহ ইমরুল কায়েস নামক একজন সন্ত্রাসী'কে আটক  করেছে কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনী। ১ ফেব্রুয়ারি  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী ইউনিয়নের দোহাজারী রেল স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল হতে ১ টি এলজি, ১ টি ওয়ান শ্যুটার পিস্তল এবং অস্ত্র মেরামতের কিটসহ উক্ত  সন্ত্রাসী'কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo