ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী রানী সিং (৬৪) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া ও মন্ডতোষ রেল গেট থেকে চাটমোহরের দিকে যেতে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের উত্তর পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই সুব্রত কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, তার কাছে থাকা ব্যাগে জাতীয় পরিচয় পত্র আনুযায়ী তিনি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা ও খগেন সিং এর স্ত্রী। তবে পুলিশ বলছে তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী। ধারণা করা হচ্ছে, তিনি শনিবার ভোর রাতের দিকে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের পাশে সড়ক দুর্ঘটনায় সড়কের পাশে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী মহিলা ছিলেন বলেও জানান তিনি।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)