ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতা-কর্মী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১২ জন সাঁতার কেটে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা তিনজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলার পশ্চিম আমিলাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া জামায়াতের তিন নেতা-কর্মী হলেন—আবদুর রহমান, আবদুল মোমেন ও নুরুল মনির। তাঁদের মধ্যে আবদুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি। অন্য দুজন আমিলাইশ ইউনিয়ন জামায়াতের কর্মী।
আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে ১৫ জন নেতা-কর্মী একটি নৌকায় করে শঙ্খ নদ পার হচ্ছিলেন। তবে নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় মাঝনদীতে গিয়ে সেটি ডুবে যায়।
তিনি আরও বলেন, “নৌকায় থাকা আমাদের বেশির ভাগ নেতা-কর্মী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তবে তিনজন সাঁতার না জানায় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে উপজেলা পর্যায়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত রয়েছেন।”
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

মন্তব্য (০)