• সমগ্র বাংলা

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই, এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস কে এম তোফায়েল হাসান এর সভাপ‌তি‌ত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনারটি‌তে বিচার প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মারুফ আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এবং লিগ্যাল এইড অফিসের বিচারক দুরাকসা জাহান প্রিয়ংকা।

বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরে মামলা মোকদ্দমার পরিবর্তে আপোষ ও মীমাংসার মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ এবং লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর কার্যকর মাঠ পর্যায়ের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ, প্রশাসন ও আইনজীবীদের সমন্বিত ভাবে কাজ করে সাধারণ মানুষের আইনি সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo