• সমগ্র বাংলা

কালীগঞ্জে অপহরণ-ছিনতাই চক্র ভেঙে দিল পুলিশ, শীর্ষ অপরাধী মিঠু পাঠানসহ ৬ জন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, ৩০ জানুয়ারি রাতে প্রাণ আরএফএল কোম্পানির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মূলগাঁও এলাকায় মো. হক সাব (২৪) নামে এক যুবককে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা তাকে কাঠবাগানে নিয়ে গিয়ে প্রথমে ২০ হাজার টাকা দাবি করে। পরে তার কাছ থেকে থাকা ৪ হাজার টাকা নিয়ে আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে চাপ দেয়। প্রাণভয়ে ভুক্তভোগী তার স্ত্রীকে ফোন করে টাকা পাঠানোর ব্যবস্থা করেন।

এ ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ৩১ জানুয়ারি গভীর রাতে দেওপাড়া এলাকার সেভেন রিংস কোম্পানির সামনে থেকে জাহিদ হাসান ও তামিম (১৯) এবং সাগর (২৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আরও অভিযান চালিয়ে মূলগাঁও এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য মিঠু পাঠান (৪০) এবং ঘোনাপাড়া এলাকা থেকে কনক মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) কালীগঞ্জ থানায় মামলা (নম্বর ৩২) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ অপরাধী মিঠু পাঠানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। অপর আসামি কনক মিয়ার বিরুদ্ধেও ডাকাতি, চুরি ও অপহরণ মামলার তথ্য রয়েছে।

এদিকে পৃথক অভিযানে কালীগঞ্জের পানজোড়া এলাকা থেকে ইয়াবাসহ সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে কমিশনার (ভূমি) সহকারী জাকিযা সরওয়ার লিমা তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo