• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষনকারী সন্ত্রাসী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান। এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান চালায়। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান তিনি।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo