• সমগ্র বাংলা

রুপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবারের দলীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে তালিকায় নাম আগে-পরে দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহার, রিপন ও এমরানকে মারধর শুরু করেন। এ সময় আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজাহারের মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা তার বাড়িতে যান।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo