• সমগ্র বাংলা

এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেটে রানার্সআপ পবিপ্রবির আইন বিভাগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের  আইন ও ভূমি প্রশাসন বিভাগের বিতর্ক দল “অ্যামিকাস কিউরি (Amicus Curiae)” ৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপ (NNLDC) ২০২৬ এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পবিপ্রবির পক্ষে অংশগ্রহণ করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এ এম রামিম রুহুল উল্লাহ, ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মোসাদ্দেক হোসাইন জিহাদ ও সাইমা সুলতানা এলিন।

চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য দলের সদস্য এ এম রামিম রুহুল উল্লাহ ‘বেস্ট ডিবেটার অব দ্য চ্যাম্পিয়নশিপ’ খেতাবে ভূষিত হন, যা বিশ্ববিদ্যালয়টির আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এক বিশেষ গর্বের বিষয়।

প্রতিযোগিতা শেষে সম্মানিত বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন আনুষ্ঠানিকভাবে টিম অ্যামিকাস কিউরি-এর হাতে ট্রফি তুলে দেন।

এই অর্জনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তিবোধ ও বিতর্ক দক্ষতার স্বাক্ষর রাখল। বিশ্ববিদ্যালয় পরিবার তাদের এ সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতে আরও বৃহত্তর সাফল্য কামনা করছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo