• সমগ্র বাংলা

টেকনাফে পুত্র বধুর দায়ের কোপে শাশুড়ি নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে পুত্রবধু ছেনুয়ারা "র   দায়ের কোপে শাশুড়ী মনোয়ারা বেগম  নিহত হয়েছে। 

শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন  বাহারছড়ার  জাহাজপুরা পূর্ব পাড়া গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুত্রবধূকে আটক করা হয়েছে।

স্থানীয়র জানান,প্রায় পাঁচ দিন আগে মোঃ ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।

তার স্বামী মোহাম্মদ ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো শুক্রবার  বেলা ৩ টার দিকে  মাছ ধরতে সাগরে যায়।  বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ঘটনায় ব্যবহৃত দা ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  স্থানীয় লোকজন ছেনুয়ারা ধরে ফেলে এবং 

বিষয়টি বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থলে এসে অভিযুক্ত ছেনুয়ারা বেগম  কে আটক করেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo