• সমগ্র বাংলা

এপিবিএনের অভিযানে ১৩০টি হারানো মোবাইল, নগদ অর্থ ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের অভিযানে জানুয়ারি ২০২৬ মাসে বিভিন্ন কোম্পানির ১৩০টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১৬ হাজার ২৪০ টাকা এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম সেল সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ভিকটিমদের পাঠানো জিডি কপি সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন জেলার থানায় করা মোট ১৩০টি জিডির সূত্র ধরে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

এছাড়া ভুলক্রমে নগদ একাউন্টে চলে যাওয়া অর্থ সংক্রান্ত একটি জিডির ভিত্তিতে অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি পৃথক জিডির প্রেক্ষিতে ৫ জন ভিকটিমের হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি পুনরুদ্ধার করা হয়।

পরবর্তীতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডির মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন, নগদ অর্থ এবং হ্যাক হওয়া আইডিসমূহ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ এপিবিএনের পুলিশ সুপার (সহ-অধিনায়ক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অপারেশন, ইন্টেলিজেন্স ও সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (২)





image
image
image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo