• সমগ্র বাংলা

পাবনায় নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার এলাকায় বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নকল দুধ তৈরির এক কারখানায় হানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে কারখানার মালিক ও কর্মচারীকে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ডালডা, ভোজ্য তেল, ইউরিয়া সার, সোডিয়াম বাই কার্বনেট, ডিটারজেন্ট পাউডার, রেজিন ও ক্ষতিকর মিষ্টিকারক উপাদান মিশিয়ে কৃত্রিম উপায়ে দুধ তৈরি করা হচ্ছিল। এসব উপাদান দিয়ে তৈরি নকল দুধ বাজারে আসল দুধ হিসেবে সরবরাহ করা হতো।

অস্বাস্থ্যকর পরিবেশে নকল দুধ উৎপাদনের হাতেনাতে প্রমাণ পাওয়ায় কারখানার মালিক ও কর্মচারী রিপন হোসেন ও ইমন হোসেন সজীবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রায় প্রদান করেন। রায়ে অভিযুক্ত দুইজনের প্রত্যেককে ০৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে প্রত্যেককে (এক লক্ষ) টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ জানান, "জনস্বাস্থ্যের সাথে যারা ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের রুখতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo