• সমগ্র বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের নামুইট ও দলগাছা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নিহাল সরদার (১৭) এবং নাটোরের লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে সিজানুর রহমান (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম এম কেজি অ্যান্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সিজানুর রহমান নন্দীগ্রামের সিধইল গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। বুধবার সকালে তিনি ও নিহাল মোটরসাইকেলে করে শিমলা বাজারের দিকে রওনা হন। পথে নামুইট-দলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo