ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত শিশুকে একদিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারী) সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। একই সঙ্গে অপহরনকারী নারীকে গ্রেপ্তার করে।
অপহৃত শিশু রহিমা আক্তার (৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের কন্যা। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।
অপহরণকারী মোছাঃ রুমেলা খাতুন (২৯) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. নূর মামুনের কন্যা।
শিশুর বাবা আব্দুল মালেক জানান, গতকাল মঙ্গলবার সকালে শিশুকন্যা স্কুল থেকে বাসার আসার পরপরই রুমেলা নামে এক নারী শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খুঁজাখুঁজি করে মেয়ের কোন খোঁজ পায়নি। গতকাল দুপর আনুমানিক ২ টার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানায় আমাকে দুই লাখ টাকা দিতে হবে। না হলে মেয়ের ক্ষতি হবে। পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দাখিল করি। পুলিশ আমাদের সঙ্গে নিয়ে মেয়েকে উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা? ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, এবিষয়ে অপহৃত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় নিজ ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজার...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস...

মন্তব্য (০)