• সমগ্র বাংলা

নীলফামারীতে বিএনপি ও জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শিমুলবাড়ী ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এসময়ে নীলফামারী ৩ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তাদের ফুল দিয়ে বরন করে নেয়। 

যোগদানকারীরা হলেন- বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু, জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি শুকুর আলী, জাহাঙ্গীর আলম তফে হোসেন, লোকমান, শ্রী শুসপন্দ্র নাথ, শ্রী আনাম, পুশিনাথ চন্দ্র, শ্রী শুদির চন্দ্র বাবু, নিরেন চন্দ্র, শ্রী কালিপদ চন্দ্র, ইউনিয়ন পরিষদের সদস্য নারায়ণ অধিকারীসহ অর্ধশতাধিক নেতাকর্মী।  

এবিষয়ে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন পীড়নের কারণেই জামায়াতে ইসলামী মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করলো।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo