ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রাইভেট গাড়িতে নির্বাচনী পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ার)বিকেলে বন্দরে নির্বাচনী মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (জেএম) খন্দকার শমিত রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আমাদের ১৮ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করছেন। আজ আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে বিএনপির প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।”
উল্লেখ্য, এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)