• সমগ্র বাংলা

গোপালপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারণায় মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গোপালপুর শাখার মহিলা জামায়াত মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমাপ্ত হয়।

জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে মহিলা জামায়াত কর্মীরা লাঞ্ছিত হন। 

এ ঘটনার পরপরই গোপালপুর পৌর জামায়াত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর। আরও বক্তব্য দেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্যা রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোসাম্মৎ ফজিলা বেগম, সহকারি সেক্রেটারি শিল্পী খাতুন, পৌরসভা পশ্চিম সেক্রেটারি জান্নাতুন নাহার ও পূর্ব সেক্রেটারি শরিফা খাতুন।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo