• সমগ্র বাংলা

দোহারে কৃষি জমিতে পানি থাকায় বিপাকে কৃষি নির্ভর সাধারণ মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকারে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ দেবিনগর গ্রামে প্রায় ৩ শত বিঘা জমিতে বন্ধ রয়েছে চাষাবাদ। এতে চরম দুর্ভোগের পড়েছেন ওই এলাকার কৃষি নির্ভর সাধারণ মানুষ।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ দেবিনগর গ্রামের পদ্মা নদীর তীরবর্তী প্রায় ৩০০ শত বিঘা জমিতে পানি নিষ্কাশন না থাকায় বন্ধ হয়ে আছে চাষাবাদ। এতে চরম দুর্ভোগের পড়েছেন ওই এলাকার কৃষি নির্ভর সাধারণ মানুষজন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও এতে বাঁধ সেধেছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় কৃষক নাজিম উদ্দিন বলেন, আমরা কৃষি নির্ভর মানুষ। ফসল পলাতে না পারলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো। দ্রুত পানি নিষ্কাশনের জোর দাবি জানাই।
কথা হয় স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মিজানের সাথে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু পদ্মা বাধেঁর কাজ চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ড এতে বাঁধা দিয়েছে। তাই বর্তমানে কাজ বন্ধ আছে।
এ বিষয়টি উর্ধতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে বলে জানান বিলাসপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন সুলতানা মুন্নী।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo