ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে লালমনিরহাটে ইমামদের নিয়ে এক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাট মডেল মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করে ইসলামীক ফাউন্ডেশন লালমনিরহাট। উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আব্দুল হামিদ খান, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম। আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন।এ সময় হাঁ ভোটের প্রচারণার লিফলেট বিতরণ ও মসজিদে জুমার নামাজের পরে আলোচনা করার আহ্বান জানান বক্তারা।এ ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৭শতাধিক ইমামগন উপস্থিত ছিলেন।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)