ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছে আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসেন। আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।
এর আগে সকাল সাড়ে ৮টায় তার মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আরিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেফতার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। তার মায়ের জানাজা ও দাফন শেষে তাকে কারাগারে পৌঁছে দেয়া হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় নিজ ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজার...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস...

মন্তব্য (০)