• সমগ্র বাংলা

শিবচরে কৃষকদের মধ্যে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তার আওতায় আখ ও গুড় উৎপাদন বাড়াতে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সেচ ব্যবস্থাপনার জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হবে।

শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলিমুজ্জামান খান সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান।

ইউএনও এইচ.এম. ইবনে মিজান বলেন সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড় উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষক আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।

এ সময় উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরাসহ সংশ্লিষ্ট কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo