• সমগ্র বাংলা

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল। 

সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক সমর্থককে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের অভিযোগ, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর প্রতিবাদে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন "নির্বাচনী প্রচারণায় হুমকি ও বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এমন আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে তাদের মাঠ থেকে সরানো যাবে না এবং জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

ঘটনার বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তারা। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ামাত্রই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo