• সমগ্র বাংলা

গাজীপুরে দুই সন্তানসহ তরুণীর রেললাইনে আত্মহনন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীতে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও তার দুই শিশু সন্তান।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে বলে জানা গেছে। তার সঙ্গে থাকা দুই শিশু যে তার সন্তান, সেটিও নিশ্চিত করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সকালবেলায় ওই নারী রেললাইনের ওপর অবস্থান নিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনজনই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এই মর্মান্তিক ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য তারা আগে কখনো 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo